1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ধান উড়াতে গিয়ে বৈদ্যুতিকস্পৃষ্টে স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে সোমবার (১৮ মে) ভোরে বৈদ্যুতিকস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মারা গেছেন ওই গ্রামের তের আলীর ছেলে মজিবর খাঁ (৬০) ও তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।

স্বজনরা জানান, মজিবর খাঁ সকালে বাড়ির উঠানে থাকা বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে যান। পাখায় বিদ্যুৎ সংযোগ দিলে যন্ত্রটি কাজ না করলে তিনি সেটি পরীক্ষা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রথমে পাখাটি মজিবরের উপর পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রক্ষার জন্য এগিয়ে আসেন তাঁর স্ত্রী মোমেনা খাতুন; কিন্তু তিনি-ও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo