1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মানহানির মামলায় আমির হামজার গ্রেফতারের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত রবিবার (১৭ মে) কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার গ্রেফতারের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। বিচারক সুমন কর্মকার সকাল ১১টার দিকে এই আদেশ দেন।

মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে আমির হামজা রবিবার হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি উপস্থিত হননি। এর আগেও নির্ধারিত সময় আদালতে না আসায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে (টুকু) নাস্তিক ও ইসলামবিদ্বেষী হিসেবে মন্তব্য করার অভিযোগ এনে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিনে আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তবে নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপরও রবিবার আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাকে তলব করার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আদালত আমির হামজাকে খোঁজার পাশাপাশি তার উপস্থিতি নিশ্চিত করতে চায়।

আদালত কর্তৃপক্ষ ও মামলার পক্ষ জানায়, বিজ্ঞপ্তি প্রকাশের পরও যদি আদালতকে প্রয়োজনীয় উপস্থিতি না দেওয়া হয় বা যোগাযোগ করা না যায়, তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo