1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বড়লেখা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে গিয়ে ভারতীয় দম্পতি আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে।

আটকরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন।

বিজিবি সূত্র জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরের বছর ২০১৫ সালে তিনি সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি আটককৃত দম্পতিকে থানায় হস্তান্তর করেছে। পুলিশ তাদের পরিচয় ও ঘটনার সবকিছু যাচাই-বাছাই কর করছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এজাহার দাখিল করা হবে এবং মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo