1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ফতুল্লায় গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই প্রাণ হারালেন বড়লেখা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে গিয়ে ভারতীয় দম্পতি আটক ঠাকুরগাঁওয়ে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াত হবে: ডা. জোবাইদা রহমান ঠাকুরগাঁওয়ে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন বিজিবি সতর্কতার সাথে গবাদিপশু প্রবেশ প্রতিরোধে অবস্থান অব্যাহত এসএসসি-এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় নিষেধ প্রতিবন্ধীদের জন্য বাস, ট্রেন ও লঞ্চে বিনা ভাড়ার বিধান আসছে বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াত নিশ্চিত করা হবে: ডা. জোবাইদা রহমান

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমিয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে:

– ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা

– ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা

– ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা

– সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

এর আগে বাজুস গত ৭ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেই সময়ে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। সে সময় ২১ ক্যারেটের দাম রাখা হয়েছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। ওই সমন্বয়ও তখন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৪ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৫ দফা এবং কমানো হয়েছে ২৯ দফা। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; তখন ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo