1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মে মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৩০ লাখ ডলার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য জানান। হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স।

গত বছরের একই সময়ে প্রথম ১৩ দিনে রেমিট্যান্স ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। তুলনায় এবার পাঠানো অর্থ বেড়েছে প্রায় ৪৭ কোটি ৬০ লাখ ডলার, যা প্রায় ৩৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স অংক দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার, যা বছর ভিত্তিতে বাড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।

মাসভিত্তিক তথ্য বলে, এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার—এক মাসে এটি দেশের সর্বোচ্চ রেকর্ড। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার; অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স হয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার — যা কোনো নির্দিষ্ট অর্থবছরের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে ধরা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo