1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

নবগঠিত খুলনা মহানগর ছাত্রদলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নবগঠিত খুলনা মহানগর ছাত্রদল আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) জোহরের নামাজের পর দলটির নেতৃবৃন্দ খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম. নুরুল ইসলাম দাদুসহ দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বিএনপি’র বিভিন্ন সময়ের পরিচিত নাম — কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দ ঈসা, নুরুজ্জামান খোকন, ওহিদুজ্জামান চঞ্চল, আবুল কালাম আজাদ, আজিজুল হাসান দুলু ও এস এম কামাল হোসেন। এসময় তারা স্বাধীনতার মহানায়ক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ এবং জুলাই–আগস্ট আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কর্মসূচিটি খুলনা মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, রিফাত ইসলাম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, বেল্লাল মুস্তাকিম রাজ, সাজ্জাদ হোসেন রিপ্পি, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন টুটুল, ইমরান মল্লিক, নাঈম খান, আরিফুজ্জামান আসিফ, আল আমিন হোসেন, তরিকুল ইসলাম নাহিদ, মো. আলামিন, মাহিন রহমান, সোহেল আহমেদ, রায়হান শেখ, নাজমুল হুদা জনি, নাইম মীর, সালমী তারেক, টুটুল ও মো. সজীব হোসেনসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কবর জিয়ারতের পরে নেতা-কর্মীরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদল গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের বিরুদ্ধে যেকোনো অপশক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে থাকবে। তারা আরও জানান যে, ত্যাগ, আদর্শ ও দেশপ্রেমের রাজনীতিকেই সামনে রাখেই নবগঠিত মহানগর ছাত্রদল সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo