1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কনটেন্ট ক্রিয়েটর কারিনার লিভার ডোনার দুই ভাই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কায়সার হামিদ জানিয়েছেন, ওই সফরে তার সঙ্গে রয়েছেন তার মা লোপা কায়সার। আরও একজন সম্ভাব্য লিভার ডোনার হিসেবে থাকছেন কারিনার দুই ভাই— মোস্তফা এস. হামিদ এবং সাদাত হামিদ।

কায়সার হামিদ সবার কাছে দোয়া চেয়ে বলেন, “দোয়া করুন সবাই, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে জেট অ্যাম্বুলেন্সে।”

দেশে থাকা পরিস্থিতির ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি জানান, “এখনও সেখানে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এর সঙ্গে রয়েছে ব্যয়বহুল চিকিৎসার খরচের সমস্যা। এ জন্য এখন যেতে পারছি না। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গে রয়েছেন।” তিনি সকলের দোয়া কামনা করেন তার শিশুটির সুস্থতার জন্য।

এর আগে সোমবার দুপুরে ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন কায়সার হামিদ। তিনি বলেছিলেন, “মাত্রই ভিসা পেয়েছি। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক খরচ হবে। আমি আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি আর একটি জমির বায়না করছি। এগুলো আজকের মধ্যেই শেষ হবে।”

প্রসঙ্গত, গত শনিবার (৯ মে) সামাজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর শেয়ার করেন ‘ডানা ভাই’ খ্যাত কোntেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, আরিনা হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যার কারণে তার লিভার ফেল হয়ে গেছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারানোর কারণে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় কারিনাকে। তার চিকিৎসায় সবার দোয়া চেয়েছেন ডানা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo