1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় মানব সম্পদে রূপান্তর করতে হবে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আজকের বিশ্ব পরিস্থিতি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই জরুরি পরিস্থিতিকে মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা অতি আবশ্যক। তিনি আরও বলেন, আমাদের ছোট এই দেশে কর্মক্ষম পরিবেশের অভাব থাকলেও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় যোগ্য করে গড়ে তুলতে হবে। কোনও দেশ অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গেলে মানব সম্পদের উন্নয়ন অপরিহার্য। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী বিশেষ বৃত্তি দিয়ে শিক্ষার্থীদেরকে বিদেশে পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছেন। পাশাপাশি, দেশের বাইরে সম্মানজনক কাজের সুযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি বিনিময় অব্যাহত রয়েছে। এ লক্ষ্যেই খুলনা শহরে বিভিন্ন দেশের ভাষা শেখানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেমন চায়না, জাপান, জার্মানি সহ অন্যান্য দেশের ভাষা শিক্ষার সুবিধা নিশ্চিত করার জন্য। খুলনা নগরীর বয়রা খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ২৪ বছর পূর্তি, নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রশাসক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করেন। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনা হেনা। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। বিকেলে রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল ইসলাম মঞ্জু দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নিউইয়ার্ক বাংলাদেশী সোসাইটির সভাপতি শেখ অহিদুজ্জামান বোরহান, পুলিশ অতিরিক্ত ডিআইজি শাকিলুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সেক্রেটারী তরিকুল ইসলাম ও বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিগণ। এই সব উদ্যোগের মাধ্যমে খুলনায় মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষার প্রসার আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo