1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কনটেন্ট ক্রিয়েটর কারিনার লিভার দানে এগিয়ে তার দুই ভাই

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাই পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কারিনার বাবা কায়সার হামিদ জানায়, মেয়ের সঙ্গে তার মা লোপা কায়সারও যাত্রা করেছেন। সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গী হয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। তিনি সবাইকে মেয়ের জন্য দোয়া করার অনুরোধও করেছেন।

পোস্টে কায়সার লিখেছেন, “দোয়া করবেন সবাই; গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে বিদেশ নেওয়া হয়েছে জেট এয়ার অ্যাম্বুলেন্সে।”

দেশে থাকা বিষয়ে কায়সার হামিদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তার দেশে কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি থাকায় এবং ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড়ে সময় লাগায় ফলে তিনি আপাতত বিদেশ যেতে পারেননি। তিনি জানান, পরিবারের অন্যান্য সদস্যরা কারিনার সঙ্গে আছেন এবং মেয়ের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

এর আগে সোমবার দুপুরে ভিসা পাওয়া বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন কায়সার হামিদ। তিনি জানিয়েছিলেন, “মাত্রই ভিসা পেয়েছি। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই থেকে ওকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক বিল রয়েছে, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও অনেক খরচের। আম্মা এবং আমি কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, আর একটা জমির বায়না করছি—এসব কাজ আজকের মধ্যে সম্পন্ন করা হবে।”

কারিনার অসুস্থতার খবর প্রথম জানিয়েছিলেন ‘ডানা ভাই’ নামেই পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। গত শনিবার (৯ মে) তিনি একটি পোস্টে জানান, চিকিৎসকরা কারিনার পরীক্ষায় হেপাটাইটিস এ ও ই ধরা পড়ায় লিভার ফেলিয়র হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছিল; পরবর্তীতে লাইফ সাপোর্টেও রাখা হয়েছে।

ডানা জানিয়েছিলেন, এক সপ্তাহ ধরে জ্বর থাকায় এবং হঠাৎ জ্ঞান হারানোর পর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাজটিলতার মধ্যে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সমর্থনের অনুরোধ এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo