1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত

  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি খালে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

মৌয়ালরা জানিয়েছেন, রোববার (১০ মে) সকাল আটটার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে প্রায় ১০ জনের একটি দল পায়রাটুনি খালে মধু ভাঙতে যান। কাজের সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ বের হয়ে বাবলুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে সঙ্গে থাকা অন্যান্য মৌয়ালরা হুঙ্কার দিয়ে লাঠি নিয়ে এগিয়ে গেলে বাঘটি ভয়ে বনের দিকে পালিয়ে যায়।

অবস্থান সংকট হওয়ায় সহকর্মীদের সহযোগিতায় বাবলুকে উদ্ধার করে স্থানীয় এলাকায় নিয়ে আসা হয়। প্রথমে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, গত ৬ মে তাদের একটি দল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণে যায়। দলের মধ্যে থাকা বাবলু গাজীকে বাঘে আক্রমণ করে গুরুতর আহত করা হয়; তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo