1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

আবার বেড়েছে সোনার দাম

  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠন জানায়, সর্বোচ্চ এক ভরিতে দাম ২,২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেট সোনার দর গতকের তুলনায় বাড়ে এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে। তেজাবি (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক মূল্যের বাড়তি প্রভাব সামলাতে স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।

বেধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির মূল্য এখন ২ লক্ষ ৪৪ হাজার ৭১১ টাকা। যা গতকাল ছিল ২ লক্ষ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারিত হয়েছে।

সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রাখা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা; ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা; ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

বাজুস বলেছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল অঞ্চলে উত্তেজনার পর থেকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গোল্ডপ্রাইস.ওআরজি’র তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪,৭০০ ডলারে পৌঁছেছে। এর আগে গত ৩০ জানুয়ারি আউন্সপ্রতি দাম ছিল ৫,২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ছিল ৫,৫৫০ ডলার।

গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম তীব্রভাবে বাড়ায় দেশে দামও রেকর্ড পরিমাণে উঠেছিল। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬,২১৩ টাকা বাড়ানোর পর ভালো মানের এক ভরি সোনার দাম তখন পৌঁকে গিয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায় — যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ওই সময়ে একধাপে এত বেশি মূল্যবৃদ্ধি আগে কখনো দেখা যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo