1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কামরুন নাহার ‘ডানা’ শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগার পর হঠাৎ করেই কারিনা জ্ঞান হারান এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার রক্ত পরীক্ষা করে জানান, কারিনার দেহে হেপাটাইটিস এ ও ই ধরা পড়েছে, যা লিভার ফেইলারের কারণ হয়েছে। শুরুতে তিনি আইসিইউতে ছিলেন, কিন্তু গত রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মনের আবেগ নিয়ে অনুরোধ করেছেন—কারিনার জন্য প্রার্থনা করুন। তিনি লিখেছেন, আমরা সবাই জানি কারিনা কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ; তাকে এভাবে হারাতে দেয়া যাবেনা।

ডানা আরও জানান, যদি চিকিৎসার প্রয়োজনে আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে তবে সে সম্পর্কে পরে সবাইকে অবহিত করা হবে। আপাতত তার একমাত্র অনুরোধ—সবাই আন্তরিকভাবে কারিনার সুস্থতা কামনা করবেন এবং তাঁর জন্য দোয়া করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo