1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত এক সপ্তাহ ধরে জ্বর থাকায় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কথা জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

শনিবার (৯ মে) দুপুরে একটি পোস্টে ডানা বলেন, চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে কারিনার হয়েপাটাইটিস এ এবং ই ভাইরাস ধরা পড়েছে, যার ফলে তার লিভার ফেইলর হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল, তবে গতরাত থেকে বর্তমানে ওকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছে।

কারিনার এই সংকটাপন্ন অবস্থার কথা শুনে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ডানা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বোনের জন্য দোয়া চেয়ে বলেছেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী ও অসাধারণ একজন মানুষ। এই অবস্থায় ওকে হারিয়ে যেতে পারি না। সবাইকে অনুরোধ করছি, দয়া করে ওর জন্য আপনারা দোয়া করবেন।

ডানা আরও জানান, চিকিৎসার জন্য কোনও আর্থিক সহায়তা প্রয়োজন হলে সবাইকে জানানো হবে। তবে এই মুহূর্তে তার একমাত্র চাওয়া—সবাই যেন মন থেকে কারিনার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo