1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে আরও ৬১ শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত, অর্থাৎ এক মহন্যা সময়ের মধ্যে, খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৩,০৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর মধ্যে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছে ১৯ শিশু।

বিশেষ করে কুষ্টিয়া জেলায় হাম আক্রান্ত শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে হাসপাতাল ভর্তি হয়েছে ১,১২৬ শিশু। এছাড়া যশোরে ৩৮৪, মাগুরায় ৩৭২, খুলনায় ৩৭২, মেহেরপুরে ১৭৬, সাতক্ষীরায় ১২৭, ঝিনাইদহে ১৮৩, নড়াইলে ১৩৬, বাগেরহাটে ৮৮ এবং চুয়াডাঙ্গায় ৯০ জন শিশু চিকিৎসাধীন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ শিশু। এই সময়ে ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে শিশু মারা গেছে। হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে কুষ্টিয়ায় ২৮, খুলনায় ১৫, চুয়াডাঙ্গায় ৩, মাগুরায় ৮, ও মেহেরপুরে ৭ শিশু রয়েছে।

সরকারি স্বাস্থ্য সূত্র বলছে, পরিস্থিতি মোকাবেলায় নজরদারি ও চিকিত্সা অব্যাহত রয়েছে। দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা জনগণের প্রতি সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo