1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফকিরহাটে শাহ্ নওয়াজ আলী ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে শাহ্ নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। শনিবার (০৯ মে) সকালে কাজী আজহার আলী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বৃত্তি প্রদান করেন। তিনি বলেন, আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী আছেন যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারেন না। উচ্চশিক্ষার পথে এসব সংকট অনেক শিক্ষার্থীর স্বপ্ন থামিয়ে দেয়। শাহ্ নওয়াজ আলী ফাউন্ডেশনের মতো উদ্যোগ এসব মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনকে সহায়তা করবে। তিনি ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমকে সাধুবাদ জানান।

অনুষ্ঠনাটি বিশিষ্ট সাংবাদিক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ফাউন্ডেশনের সভাপতি এসএম শাহ্ নওয়াজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, কাজী আজহার আলী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরিফ নেওয়াজ ও সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন খান আল মুস্তাসিম বিল্লাহ সজল; অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মোঃ শহিদুল ইসলাম, আবু সাঈদ মল্লিক, মল্লিক আবু মুছা, এনামুল হব সবুজ, ফাহিম শাহরিয়ার রাব্বি, গোলাম মোস্তফা, রামিম চৌধুরী, ওবায়েদ হোসেন রনি, রেজিনা আক্তার, বাসন্তি রায়, সমীরণ রায়, মুছা কালিমুল্লা, সালামান এ রহমান প্রভৃতি। অনুষ্ঠানটিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে নির্বাচিত ছিলেন। এদের মধ্যে রয়েছেন: খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচএম মাসুম হাসান, মোঃ ফাতেমা খান, প্রাপ্তি ফারিন; কুয়েটের সবুজ কুমার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণা বৈরাগী; পিসি কলেজের জেরিন তাসনিম জাহান ফারিয়া; জয়া রানী পাল; খুলনা সরকারি মহিলা কলেজের আরিফা জান্নাত আসফি; খুলনা সিটি কলেজের মানিক সরকার; কাজী আজহার আলী কলেজের মোঃ সাব্বির হোসেন, চিন্ময় মজুমদার, অরিনা; ফকিরহাট সরকারি মহিলা কলেজের খান রাইসা জামান, অর্পিতা হালদার; শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মোঃ পারভেজ ঢালী, আরিফ জাওয়াদ ও নাসরিন আক্তার।

অনুষ্ঠান শেষে উপস্থিতরা ফাউন্ডেশনের ওই সহায়ক কর্মসূচির ফলে শিক্ষার পথে আর্থিক বাধা কমবে এবং মেধাবী শিক্ষার্থীদের আগামি দিনগুলো আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ফাউন্ডেশনকেও এমনই কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo