1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রুনা লায়লা: আমার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব, আমি সুস্থ

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যু সংক্রান্ত ভ্রান্ত গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি নিজেই বিভ্রান্তি কাটিয়ে ভক্তদের জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ। বর্তমানে দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে থাকা এই কিংবদন্তি শিল্পীর নামে দেশের ভিতরে ও বাইরে মৃত্যুর মিথ্যা খবরে উদ্বেগ ছড়ায়।

ঘটনাটি নজরে আসার পর রুনা লায়লা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সত্যতা তুলে ধরেন। নিজের সুস্থতার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে।’ ভীতিকর ও ভিত্তিহীন এই সংবাদে তিনি অসন্তোষ প্রকাশ করে আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি বহাল তবিয়তে বেঁচে আছি! আমি সবাইকে অনুরোধ করছি এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’

রুনা লায়লার পক্ষ থেকে প্রকাশিত এই বার্তায় সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের তথ্য যাচাইয়ে আরো সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে রুনা লায়লা উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রে ‘নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে প্রথম আলোচনায় আসেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা শুরু করেন এবং ‘ও মেরা বাবু চেল চাবিলা’ ও ‘দামা দম মাস্ত কালান্দার’ গানগুলোর মাধ্যমে ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo