1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরায় কুপিয়ে হত্যা, মরদেহ পুকুরে ফেলে রাখা ছিল

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

সাতক্ষীরায় অজ্ঞাত ছত্রেরাই এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখে। শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিঙ্গি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশে থাকা একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত পরিচয় জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিঙ্গি ইউনিয়নের সর্ব কাশেমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুকুরের পানিতে একজনের দুই পা ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেয়। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান সকাল সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে জিন্নাত আলীর মরদেহ উদ্ধার করেন।

মৃতদেহের দেহে ধারালো অস্ত্রের আঘাতের কয়েকটি চিহ্ন দেখা গেছে—ডান চোখের উপর, কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে আঘাতের লক্ষণ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, রাতের কোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাস্থল তল্লাশি ও তদন্ত করে ঘটনার সুত্র ও দায়ীদের শনাক্তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo