1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

লাইফ সাপোর্টে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কামরুন নাহার ‘ডানা’ অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। হঠাৎ জ্ঞান হারানোর ফলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডানার এক পোস্টে বলা হয়েছে, চিকিৎসকদের পরীক্ষায় কারিনার হেপাটাইটিস এ ও ই শনাক্ত হয়েছে, যা লিভার ফেইলারের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রাথমিকভাবে তিনি আইসিইউতে ছিলেন, কিন্তু গত রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে।

ডানা ভক্ত এবং শুভানুভূতিশীলদের কাছে কারিনার দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, কারিনা একজন প্রতিভাবান ও অসাধারণ মানুষ — আমরা এভাবে তাঁকে হারাতে পারি না।

ডানা আরও জানান, চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন পড়লে পরে সেটি জানানো হবে। আপাতত তার একমাত্র অনুরোধ—সবাই মন থেকে কারিনার সুস্থতার জন্য প্রার্থনা করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo