1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পারস্পরিক সহযোগিতায় মানবতার জন্য নিরাপদ ও সুস্থ খুলনা গড়ে তোলার অঙ্গীকার

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্বাধীন বাংলাদেশের পর থেকে ১৯৭৩ সাল থেকে রেড ক্রিসেন্টের অভিযান শুরু হয়। এই সংস্থা বাংলাদেশের উন্নয়ন ও মানবতার সাথে গভীর সম্পর্কযুক্ত। তিনি আরও বলেন, এবারের প্রতিপাদ্য—”ইউনাইটেড ইন হিউম্যানিটি”—আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে মানবতার প্রতি দায়বদ্ধ। দুর্যোগ, সংঘাত বা কঠিন সময়েও রেড ক্রিসেন্ট মানবতার জন্য কাজ করে যায়, যা আমাদের ঐক্যবদ্ধ করে। পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে, মানবতার কল্যাণে একত্রে কাজ করার মধ্য দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও সুস্থ নগরী গড়ার গুরুত্ব তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’’।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিটের উপসহকারী পরিচালক রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের এ্যাসিসট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার মো. আব্দুল মজিদ, এ্যাসিসট্যান্ট প্রোজেক্ট অফিসার সাকিবুল হাসানসহ সংস্থার বিভিন্ন সদস্য, যুবকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

আলোচনাসভার আগে মহানগরটির বিভিন্ন স্থান থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলুন ও ফেস্টুন উড়িয়ে মানববন্ধনের শুভ সূচনা করেন।

উল্লেখ্য, খুলনা মহানগরে রেড ক্রিসেন্টের অর্থায়নে চলমান রয়েছে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লিন সিটিস (থ্রিসি)’ প্রকল্প। এর আওতায় নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের স্লাম এরিয়া ছোট সড়ক ও ড্রেন নির্মাণ, সোলার লাইট স্থাপন, প্রাকৃতিক জলাশয় পরিষ্কার, পারিবারিক টয়লেট নির্মাণ ও গুরুত্বপূর্ণ মোড়ে ক্লাইমেট রেসপনসিভ যাত্রির ছাউনি স্থাপনের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগরীকে আরো স্থায়ী ও টেকসই করে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo