1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আরব সাগরে আটকা ভারতীয় নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তান

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়া ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এই খবর জানিয়েছে।

জাহাজটিতে মোট ছয়জন ক্রু ছিলেন—৫ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। কয়েক দিন আগে ওমানের একটি বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এমভি গৌতম সাগরে ভাসতে থাকে। অনেকে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় রসদ শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি দ্রুত সংকটাপন্ন হয় এবং জাহাজ থেকে এসওএস বার্তা পাঠানো হয়।

এসওএসটি মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পায়। বার্তা পাওয়ার পর এমআরসিসি ইসলামাবাদে যোগাযোগ করে এবং পাকিস্তানের কাছে সহায়তার অনুরোধ জানায়। অনুরোধ পাওয়ার ভিত্তিতেই পাকিস্তানের নৌবাহিনী আরব সাগরে তাদের জাহাজ ‘পিএমএসএস কাশ্মির’ পাঠায়।

পাকিস্তানি নৌবাহিনীর বিবরণে বলা হয়েছে, তারা এমভি গৌতমের ক্রুদের খাদ্য, ওষুধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে এবং জাহাজটির নিরাপত্তাও নিশ্চিত করেছে। এ অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) নামের দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থাও সহযোগিতা করেছে।

কাতারের ইংরেজি দৈনিক দ্য গালফ টাইমস তাদের টুইটারে পাকিস্তানি নৌবাহিনী কর্তৃক নাবিকদের কাছে রসদ সরবরাহের ছবি প্রকাশ করেছে।

উল্লেখ্য, এর আগেও গত মাসে আরব সাগরে আটকা পড়া আরেকটি জাহাজ থেকে পাকিস্তানের নৌবাহিনী ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল; ওই নাবিকদের মধ্যে চীন, মায়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।

সূত্র: রয়টার্স, এনডিটিভি অনলাইন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo