1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রুনা লায়লার মৃত্যু নিয়ে অদ্ভুত গুজব বিভ্রান্তি সৃষ্টি

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই চাউর হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে। তবে ভক্ত ও অনুরাগীদের আশ্বস্ত করতে তিনি নিজেই স্পষ্ট করে বলেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। বর্তমান সময়ে তিনি ভারতের দিল্লিতে রয়েছেন, যেখানে তিনি ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মধ্যেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় দেশ-বিদেশে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে এই গুজবের সত্যতা নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে জানাতে চাই, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং বহাল তবিয়তে আছি। আমি সবাইকে অনুরোধ করব, এ ধরনের কোনও পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন, কারণ এই গুজব আমার এবং আমার পরিবারের জন্য খুবই কষ্টদায়ক। সবাই ভালো থাকুন ও অনেক ভালোবাসা রইল।’ উল্লেখ্য, রুনা লায়লা ১৯৬৬ সালে উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রে ‘নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে সংগীতাঙ্গনে তার পথচলা শুরু করেন। 1960-এর দশকে তিনি পাকিস্তান টেলিভিশনে নিয়মিত পরিবেশনা করতেন। ভারতের চলচ্চিত্রেও তিনি নিজস্ব কণ্ঠে জনপ্রিয়তা অর্জন করেন, বিশেষ করে ‘ও মেরা বাবু চেল চাবিলা’ ও ‘দামা দম মাস্ত কালান্দার’ গানের জন্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo