1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনার আড়ংঘাটায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

খুলনা মহানগরীর আড়ংঘাটা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী জুয়েল সরদার (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জুয়েল–বোরহান বাহিনীর প্রধান বলে পুলিশের তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরদারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জুয়েল সরদারের বিরুদ্ধে চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ অন্তত দশটি মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় তাকে এক বছর ছয় মাসের সাজাও দেয়া হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল সরদার তার অপরাধমূলক কর্মকাণ্ড ও সহযোগীদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রংপুর শলুয়া বাজার, পাহাড়পুর ও লতার মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেছে।

বর্তমানে তাকে আড়ংঘাটা থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo