1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফ্রান্সের নিকন স্বল্পদৈর্ঘ্য উৎসবে একমাত্র বাংলাদেশি সিলেকশন: সিনেমা ‘আনসিন’

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ফ্রান্সের জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নিকন চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রায় ছয় হাজার চলচ্চিত্রের মধ্যে প্রথম ধাপে প্রায় ২ হাজার ৫১১টি সিনেমার শর্টলিস্টে থাকায় জায়গা করে নেয় ‘আনসিন’। পরে উৎসবের জন্য এসব চলচ্চিত্র দর্শকভোটে তোলা হলে ব্যাপক সমর্থনের ফলে মোট ১ হাজার ১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এই সিনেমা।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি’ বা সৌন্দর্য। নির্মাতা সৈয়দ সাহিল তাঁর ছবিতে প্রচলিত দৃশ্যমান সৌন্দর্যের বাইরে থাকা মানবিক অভিব্যক্তি, অনুভূতি ও অদৃশ্য বাস্তবতাকে তুলে ধরেছেন। নির্মাতার কথায়, ‘আনসিন’-এর মাধ্যমে এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, যা চোখে দেখা যায় না — সেই অনুভূতিগুলো যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করে চলি এবং যেসব মানুষকে আমরা প্রকৃত অর্থে দেখতে পাই না।

প্যারিসে নির্মিত ছবিটি সম্পূর্ণ ফরাসি সংলাপে হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম। এতে অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

জানা গেছে, বর্তমানে ‘আনসিন’ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমা দেওয়া হয়েছে এবং আরও প্রেক্ষাগৃহে পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo