1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকায় ভয়াবহভাবে আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় আদালত এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আদালত একই সঙ্গে অভিযুক্ত প্রকাশ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন। ওই জরিমানা না দিলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই রায় ঘোষণা করেন খুলনা সিনিয়র দায়রা জজ কোর্টের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

একই মামলায় প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে আদালত খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo