1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

এপ্রিলের প্রথম ১৯ দিনেই রেমিট্যান্সের প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়াল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশের অর্থনীতিতে প্রবাহিত হয়েছে ২.১৩ বিলিয়ন ডলার (প্রায় ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স। এর ফলে দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ১৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছর একই সময়ে দেশে পাঠানো হয়েছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। এর তুলনায় এ বছর রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এবছর জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসে পৌঁছেছে ২ হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলার। যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

বিশেষ করে, চলমান মার্চ মাসে ইতিহাসের সর্বোচ্চ একক মাসের রেমিট্যান্স প্রবাহ দেখা গেছে, যেখানে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ এবং ফেব্রুয়ারি ৩০২ কোটি ৭ লাখ ডলার। ডিসেম্বরে ছিল ৩২২ কোটি ৬৭ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ, ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশে বৈদেশিক মুদ্রাবাজারেও পড়েছে। ডলারের চাহিদা বৃদ্ধির ফলে স্থানীয় মুদ্রার বিপরীতে এর বিনিময় হার বেড়েছে, যার ফলে প্রবাসীরা দেশে টাকা পাঠানোর পর বেশি টাকা পেয়ে থাকছেন।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, যদি মধ্যপ্রাচ্যে সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতির ওপর। এজন্য তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে রাখার পরামর্শ দিয়েছেন, যাতে বড় ধরনের ঝুঁকি এড়িয়ে চলা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo