1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সন্তানসহ জামিনে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেতা্রী শিল্পী বেগম

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেতা্রী শিল্পী বেগম এবং তার দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরান বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আটটায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। ওই সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকেই তার সহকর্মীরা কাশিমপুর কারাগার ফটকে উপস্থিত থেকে তাকে নেবার অপেক্ষা করেন।

তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, ‘‘তিনি আমাদের বড় বোন, দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যা অন্যায় ঘটেছে, সেটি মিডিয়ায় প্রচারের পর মানবিক কারণ বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করেছেন বলে আমরা মনে করি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’’

কারা ফটকে মুক্তির পর শিল্পী বেগম বলেন, ‘‘পুলিশ আমাকে ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দেওয়ায় আমি আইনের প্রতি কৃতজ্ঞ।’’

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে তিনি এবং তার নবজাতক কন্যা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার পরবর্তী কার্যক্রমে আদালত জামিন মঞ্জুর করলে তারা মুক্তি পান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo