1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনা প্রেসক্লাব: ৩০ এপ্রিল নির্বাচন, ১৫ পদে ২৭ প্রার্থী

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মোট ১৫টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।

প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে লড়বেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মোঃ মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন শেখ কামরুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ হেদায়েত হোসেন মোলা।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন — মোঃ জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ।

যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মাহমুদ হাসান ও মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মোঃ রবিউল গাজী (উজ্জ্বল)।

ছয়টি নির্বাহী সদস্য পদে মোট নয়জন প্রার্থী হয়েছেন — শেখ লিয়াকত হোসেন, সোহেল মাহমুদ, মহেন্দ্রনাথ সেন, মোঃ মেহেদী মাসুদ খান, রাজু আহমেদ, কাজী মোতাহার রহমান, মোঃ আনিস উদ্দিন, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও কে এম জিয়াউস সাদাত।

সোমবার (২০ এপ্রিল) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo