1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

সানজিদা ইয়াসমিন তুলি পেলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। মনোনয়নের তালিকা সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তুলি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামের বাসিন্দা। তার স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তুলি নাটোরের আক্তার হোসেনের কন্যা। রাজনৈতিক জীবন শুরু থেকেই তিনি ছিলেন ছাত্র-রাজনীতির সঙ্গে জড়িত; ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে উপস্থিত থেকেছেন।

মনোনয়ন পাওয়ায় সাতক্ষীরা জেলা ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা খুশি হয়েছিলেন এবং দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মনে করা হচ্ছে, তুলি নিজ এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিবেশে সাড়া ফেলতে সক্ষম হবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo