1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, সারাদেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, এজন্য শিশুদের রক্ষায় সোমবার থেকে খুলনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে নগর স্বাস্থ্য ভবন মিলনায়তনে আয়োজিত ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি বলেন, হাম ও রুবেলা—উভয়ই ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। শিশুদের মধ্যে এসব রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় তাদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

আলোচনা সভায় খুলনা সিটি কর্পোরেশনের কার্যকরী প্রধান নির্বাহী রাজিব আহমেদ, ডাঃ নাজমুর রহমান সজীব, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ অন্যান্য কর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসক নজরুল জানান, খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডে আগামীকাল সকাল ৯টায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হবে এবং তিনি নিজে উদ্বোধন কার্যক্রম সচল করবেন।

তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে ১৮টি জেলায় গুরুত্বপূর্ণ ৩০টি উপজেলার পাশাপাশি ১৩টি পৌরসভার মধ্যে ক্যাম্পেইন শুরু হয় এবং ১২ এপ্রিল থেকে এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। সর্বশেষ আগামীকাল (২০ এপ্রিল) থেকে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতেও এ কর্মসূচি চালু হবে। দীর্ঘ এক মাসব্যাপী চলবে এই ক্যাম্পেইন; এতে ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিশুদের টিকা প্রদান করা হবে।

প্রশাসন জানায়, অভিভাবকরা নির্ধারিত স্থানে সময়মত এসে তাদের শিশুদের টিকা করাতে হবে যাতে দ্রুত ও কার্যকরভাবে রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo