1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

তেল আবিবে হাজারো বিক্ষোভ: নেতানিয়াহুর পদত্যাগ দাবি

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের তেল আবিবে শনিবার (১৮ এপ্রিল) হাজারো মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, “নেতানিয়াহু আমাদের সমাজকে ভিতর থেকেই ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন। তাই আমি এই প্রতিবাদে এসেছি।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও দু’টি ইস্যুতে মতবিরোধ কাটেনি। এখানে যারা আসছেন তারা বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে গত ৭ অক্টোবর এবং পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্বচ্ছ তদন্ত দাবি করছেন। আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।”

সমাজকর্মী লি হফম্যান-আজিভ জানান, তিনি প্রধানত ৭ অক্টোবরের পর থেকে চলা সহিংসতা ও যুদ্ধে প্রিয়জন হারানো পরিবারগুলোকে সহায়তা ও সমর্থন জানাতে এসেছে। তিনি বলেন, “এরা লড়াইয়ে নিজেদের প্রিয়জন হারিয়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

আরেক বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স বলেন, “লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা ভুল ছিল। নেতানিয়াহু দেশের স্বার্থেই নয়—বরং জেল থেকে বাঁচার স্বার্থে এসব সিদ্ধান্ত নিচ্ছেন।”

প্রতিবাদে অংশগ্রহণকারীরা সরকারের নীতিনির্ধারণ ও নিরাপত্তা ব্যর্থতার জন্য সমালোচনা করেছেন এবং আরও স্বচ্ছতা ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। হতাপৰস্ত অনেক মানুষ বলেন, সত্য উঠে এলেই দেশিই সামনের পথে এগোতে পারবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo