1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দর্শনা রেলস্টেশনে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে এক পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪৮ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে দর্শনা রেলস্টেশনে টহলরত বিজিবির একটি দল অভিযানে নেমে ওই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি স্বরনবিহীনভাবে ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহলদল দাঁড়ানোর সংকেত দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন; পরে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক করা ব্যক্তি আলমগীর খান (৫৫), তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়া এলাকার মৃত বাদল খানের ছেলে। ঘটনাটি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারত অভিমুখে স্বর্ণ পাচারের সংবাদের ভিত্তিতে তারা অবস্থান গ্রহণ করে।

গ্রেপ্তারের পরে আলমগীরের দেহ তল্লাশি করে কোমরে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে। তদন্ত জারি রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo