1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ইরানে আবার হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক পর্যায়ে নতুন উত্তেজনা শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি আলোচনার ব্যর্থতার পর তিনি আবারও ইরানে বড় ধরনের হামলার কথা ভাবছেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা কাঠিন্য ও অচলাবস্থার কারণে স্থায়ী সমাধান না আসায় ট্রাম্প নতুন করে ইরানে বিমান হামলার ভাবনায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি শুধু বিমান হামলাই নয়, আরও বেশ কিছু কঠোর পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালিতে নৌঅবরোধ — যা তিনি গতকাল রোববার ঘোষণা করেন। এই খবরের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, সব বিকল্পই খোলা রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের চাঁদাবাজি বন্ধ করতে ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালিতে নৌবঅবরোধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি অন্যান্য বিকল্পগুলোকে বিবেচনা করে দেখছেন, যাতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে ট্রাম্পের কী নতুন পদক্ষেপ হবে তা এখনো স্পষ্ট নয় এবং কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে বিস্তারিত কিছু বলেন, সেটি পুরোপুরি অনুমান ভিত্তিক। এই পরিস্থিতি বৈশ্বিক উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা বিশ্লেষকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo