1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
জুলাই গণহত্যা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ তিন দিনের রিমান্ডে সহকারী অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ৩ কোটি ২০ লাখ টাকার ঘুষের অভিযোগ, অব্যাহতি জুলাই গণহত্যা মামলায় শেখ মামুন খালেদ ফের তিন দিনের রিমান্ডে শপিংমল ও মার্কেট বন্ধের সময় বদল—বিকাল ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ তনু হত্যা মামলায় পিবিআই পরিদর্শক তরিকুলকে কুমিল্লা আদালতে তলব প্রধানমন্ত্রীর অফিস সিদ্ধান্ত নেবে বৈশাখে ভারতের জন্য ইলিশ পাঠানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তঃ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রী : মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা চলছে ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিনের আদেশ

হাইফার আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ২ নিহত, ১১ আহত

  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র হাইফার (উত্তর ইসরায়েল) শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। রোববার বিকেলে ঘটনার ফলে কমপক্ষে ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন, আর ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন আরও কয়েকজন।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হাইফার একটি পাঁচতলা আবাসিক ভবনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে হাইফা ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস আগুন নেভানো এবং উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) হেলথ সেন্টারে পাঠিয়েছেন।

আরোয় প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাতের পর উদ্ধারকাজ চলাকালে ধ্বংসস্তূপের ভেতর চারজনকে চাপা পড়ে থাকতে দেখা যায়। রোববার রাতভর চালানো অভিযান শেষে তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে; বাকি দুইজনকে এখনও খুঁজছে উদ্ধারকর্মীরা, তাই নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন আনুমানিক ৪৫০ কেজি ছিল। এ সংক্রান্ত তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও স্থানীয় উদ্ধারকর্মীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo