1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’ এর উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

খুলনায় নতুন ও আধুনিক খাবারের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল ২০২৬) এই রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানটি সম্পন্ন হয় নর্দান ইউনিভার্সিটির সামনে, নতুন জেলখানা সংলগ্ন খুলনা সিটি বাইপাস এলাকায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে: কর্নেল ইমাম আহসান (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান, প্রজেক্ট ডিরেক্টর মো. সেলিম চৌধুরী, গণসংযোগ কর্মকর্তা হামিম রাহাতসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সোনাডাঙ্গা কাচাবাজারের মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, এছাড়াও ছিলেন বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গোনা অতিথি ও স্থানীয় বাসিন্দারা। অতিথিরা ফিতা কেটে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অতিথিরা রেস্টুরেন্টটির আধুনিক নির্মাণ, মনোরম পরিবেশ ও খাবারের মানের প্রশংসা করেন। ব্যবসায়ী আহাদ বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সর্বোচ্চ মানের খাবার ও সেরা সেবা প্রদান করা। তিনি আরও বলেন, এই রেস্টুরেন্ট যেন সবার পছন্দের জায়গা হয়ে দাঁড়ায়।

‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এ পাওয়া যাবে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, কফি, মিল্কশেক, আইসক্রিম, ডেজার্টসহ সকাল, দুপুর ও রাতের দেশীয় খাবার। অনুষ্ঠানের শেষ দিকে দোয়া পরিচালনা করেন মদিনা নগর মসজিদের খতিব মুফতি আরিফ বিল্লা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo