1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি আগেভাগে শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক তার তদারকি ব্যবস্থা জোরদার করছে। এর অংশ হিসেবে, তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী, প্রত্যেক ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে নিরীক্ষা বছরের নবম মাসের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ সময়ে বাংলাদেশ ব্যাংককে জমা দেবে। ২০২৫ সাল এবং পরবর্তী সময়ের সকল প্রতিবেদনও একই নিয়ম অনুসারে দাখিল করতে হবে।

এছাড়া, নার্নির সার্কুলারে জানানো হয়েছে, ব্যাংকিং খাতের তদারকি মান আরো উন্নত করতে সুপারভিশন কাঠামোয় স্বতন্ত্র পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে ঝুঁকির ওপর ভিত্তি করে মনিটরিং (রিস্ক বেইজড সুপারভিশন বা আরবিএস) চালু করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই নতুন ব্যবস্থায় সব ব্যাংককে একভাবে মূল্যায়ন না করে, যেসব ব্যাংকের ঝুঁকি বেশি, তাদের ওপর নজরদারি আরও কঠোর করা হবে। এর ফলে সম্ভাব্য আর্থিক দুর্বলতা ও অনিয়ম আগাম চিহ্নিত সম্ভব হবে। ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা, বিশেষ করে ঋণ ঝুঁকি ও খেলাপি ঋণের প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি, এই ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন বজায় রাখলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo