1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খেলাপি ঋণসহ ঝুঁকি শনাক্তে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি আগে থেকেই শনাক্ত ও মোকাবিলায় তদারকি জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। তাই তফসিলিভুক্ত ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বতী প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, ‘‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক একটি অন্তর্বতীকালীন প্রতিবেদন প্রস্তুত করে তা নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ২০২৫ সালভিত্তিক এবং পরবর্তী সকল প্রতিবেদনও একই নিয়মে দাখিল করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকিং খাতের তদারকি আন্তর্জাতিক মানে উন্নীত করতে সুপারভিশন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় ঝুঁকিভিত্তিক সুপারভিশন বা রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস) চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় সব ব্যাংককে একইভাবে না দেখে যেসব ব্যাংকের ঝুঁকি বেশি, সেগুলোতে লক্ষ্যভিত্তিক নজরদারি বাড়ানো হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা ও অনিয়মগুলো আগেভাগেই চিহ্নিত করতে সাহায্য করবে। ফলশ্রুতিতে ঋণজরিত ঝুঁকি ও খেলাপি ঋণের প্রবণতাকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় উন্নততর নীতিগত বা প্রশাসনিক উদ্যোগ নেওয়া সহজ হবে।

বাংলা দেশ ব্যাংকের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এটি কেবল খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সহায়ক হবে না, বরং সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়াবে এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে। সার্কুলারে তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী মেনে দ্রুত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo