1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জ্বালানি মূল্যবৃদ্ধির পরে ইসলামাবাদে ৩০ দিন সব গণপরিবহন ফ্রি ঘোষণা

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ধারাবাহিক উত্থান ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব পরেই পাকিস্তানে রাতারাতি জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহন বিনা ভাড়ায় চলবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি শনিবার থেকে কার্যকর হবে এবং এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে।

গতকাল বৃহস্পতিবার রাতে দেশে জ্বালানির নতুন মূল্য ঘোষণা করেন জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। ঘোষণা অনুযায়ী পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি করে প্রতিলিটার ৪৫৮.৪০ রুপি (প্রায় ১.৬৪ ডলার) নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে প্রতিলিটার ৫২০.৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার) করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজার ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, সরকার চেষ্টা করেছে দাম আগের স্তরেই রাখার, কিন্তু যুদ্ধের কোনো সুচনা না থাকায় মূল্যবৃদ্ধি সব পথ বিবেচনা করে অনিবার্য হয়ে পড়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, ভাড়া-মুক্ত এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সাধারণ যাত্রীদের জরুরি ও দৈনন্দিন চলাচলের বোঝা কিছুটা কমানো। তবে উপার্জন ও খরচের নতুন বাস্তবতায় আগামির দিনে সরকারি সহায়তা কতটা টেকসই হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সূত্র: আল জাজিরা, রেডিও পাকিস্তান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo