1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রতারণা মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত ও হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানি শেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিচারক রাজু আহমেদ এই আদেশ দেন।

বাদীর আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি জামিনের শর্ত ভঙ্গ করেছেন। জামিনে মুক্তি পাওয়ার পর বিয়ে করার প্রতিশ্রুতি বহাল রেখে আসামি ওই বিয়ে করেননি এবং ক্ষতিপূরণ হিসেবে নেয়া টাকা ফেরতও দেননি — এজন্য আমরা আদালতকে জামিন বাতিলের আবেদন করি। শুনানির পর আদালত তাদের আবেদন মঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে তাকে জামিন দেন।

নোবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ২৩ ফেব্রুয়ারি। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়; পরে আদালত মামলার পরবর্তী তারিখ ২ এপ্রিল পর্যন্ত তাকে জামিন মঞ্জুর করেন।

মামলা দায়ের করেন আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। গত বছরের ১৩ আগস্ট তিনি নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত ভাই মাসুদ রানা এবং অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে অভিযোগ করেন। আদালত মামলাটি পিবিআইতে তদন্তের নির্দেশ দেন; তথ্য অনুসন্ধানে অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়ার পর পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান ৭ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর ২ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, নোবেল অভিযোগকারিণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। এছাড়া তাকে আটকে রেখে হেনস্তা করেছেন এবং আপত্তিকর ছবি তৈরি করার চেষ্টা চালিয়েছেন; এই ঘটনার সঙ্গে অপর আসামিরা সহযোগিতা করেছেন বলে বাদী অভিযোগ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo