1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল নিযুক্ত স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিলে এনআইএ রমজানের ছুটি শেষে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে গেল এনআইএ রমজানের ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার খুলবে সরকারি প্রাথমিক বিদ্যালয় এক ধাক্কায় জেট ফুয়েলের দাম বাড়ল ৮০ শতাংশ আইজিপি পরিচ্ছন্ন ও নিরাপদ সমাজের জন্য পুলিশের আরও পেশাদার ও কার্যকর ভূমিকার আহ্বান ভারতে কারাভোগ শেষে ৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহ্বান

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়লো ৪০ লাখ: বাংলাদেশ ব্যাংকের নতুন গাইডলাইন

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ক্রেডিট কার্ড পরিচালনায় সুশৃঙ্খলতা, স্বচ্ছতা ও গ্রাহকবান্ধবতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নতুন গাইডলাইন জারি করেছে। রোববার ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

দৈনন্দিন জীবনে নগদ বহনের বিকল্প হিসেবে ক্রেডিট কার্ড ব্যবহার দ্রুত বেড়ে যাওয়ায় সেই ব্যবহারের নিরাপত্তা ও নিয়ম-কানুন হালনাগাদ করার প্রয়োজন দেখা দেয়। পুরনো নীতিমালা আপডেট করে এই পূর্ণাঙ্গ গাইডলাইনে ঋণসীমা বাড়ানোর পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তভাবে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গাইডলাইনে অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে—গাইডলাইনের প্রযোজ্যতা ও সংজ্ঞা, ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতার মাপকাঠি, ক্রেডিট সীমা ও সুদের হার নির্ধারণ, কার্ড ইস্যু ও বিপণন নীতি, বিলিং ও আদায় প্রক্রিয়া, গ্রাহকের তথ্য গোপনীয়তা ও অধিকার সুরক্ষা, বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কাঠামো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সর্বোচ্চ ক্রেডিট সীমা আগের ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ লাখ টাকা। অনিরাপদ (আনসিকিউরড) ঋণের সীমাও ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাইডলাইনে গ্রাহকের অভিযোগ, অনিয়ম বা জালিয়াতি, কার্ড-ভিত্তিক লেনদেনের পরিশোধে যে জটিলতা দেখা দিচ্ছে এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া তদারকি করার জন্য প্রয়োজনীয় সংশোধনও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল ঋণদানে উৎসাহ দেয়ার মাধ্যমে ঋণের ঝুঁকি কমানো এবং নগদহীন আর্থিক লেনদেনকে একটি স্বচ্ছ পরিবেশে পরিচালিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে এই নতুন গাইডলাইন ক্রেডিট কার্ড খাতের ঝুঁকি কমিয়ে দেবে, গ্রাহকের অধিকার ও নিরাপত্তা জোরদার করবে এবং নগদবিহীন লেনদেন সম্প্রসারণে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo