1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩১ মার্চ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমার সময়সীমা শেষ হতে আর মাত্র সাত দিন বাকি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সব রিটার্ন আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে।

সাধারণত রিটার্ন জমার প্রাথমিক সময়সীমা ৩০ নভেম্বর হলেও, এবারের জন্য সময় তিন দফায় বাড়িয়ে শেষ সময় ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। এনবিআরের নতুন নিয়মে এবার অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, ফলে করদাতারা ঘরে বসেই নির্দিষ্ট পোর্টালে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইন সিস্টেম সাপ্তাহিক বা সরকারি ছুটিও কার্যকর থাকবে।

এনবিআর সূত্রে জানানো হয়েছে বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে তাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এখন পর্যন্ত প্রায় ৪১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন এবং ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

অনলাইনে রিটার্ন কীভাবে দেবেন:

প্রথমে এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ব্যবহাকারী নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন জমা দেওয়া যাবে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় সাধারণত কোনো কাগজপত্র আপলোড করতে হয় না; কেবল প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিলেই হবে। পাশাপাশি অনলাইনেই কর পরিশোধের সুবিধা রয়েছে—ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ প্রদান করা যায়।

বিশেষ সতর্কতা ও পরামর্শ:

বিশেষজ্ঞরা বলছেন শেষ মুহূর্তে তাড়াহুড়া করে রিটার্ন জমা দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যা জরিমানা বা আইনি জটিলতায় প্রকাশ পেতে পারে। তাই সময় থাকতে রিটার্ন প্রস্তুত করে দাখিল করার পরামর্শ দেওয়া হচ্ছে। রিটার্ন জমার আগে করদাতাদের উচিত—আয়-ব্যয়ের হিসাব আগেভাগে প্রস্তুত রাখা, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা, অনলাইন সিস্টেমে লগইন করে তথ্য যাচাই করা এবং জমা দেওয়ার আগে সব তথ্য একবার আরও পরীক্ষা করা। প্রয়োজনে কর পরামর্শকের সহায়তা নেওয়া উচিত।

এনবিআর বলছে সময়সীমা শেষ হওয়ার আগেই রিটার্ন দাখিল করলে করদাতারা ঝামেলা এড়াতে পারবেন এবং অনলাইন ব্যবস্থার সুবিধা পুরোপুরি ভোগ করতে পারবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo