1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিলে এনআইএ রমজানের ছুটি শেষে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে গেল এনআইএ রমজানের ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার খুলবে সরকারি প্রাথমিক বিদ্যালয় এক ধাক্কায় জেট ফুয়েলের দাম বাড়ল ৮০ শতাংশ আইজিপি পরিচ্ছন্ন ও নিরাপদ সমাজের জন্য পুলিশের আরও পেশাদার ও কার্যকর ভূমিকার আহ্বান ভারতে কারাভোগ শেষে ৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহ্বান পেট্রোল পাম্প চালু রাখতে পুলিশ-প্রশাসনের সহায়তা চাইলেন মালিকরা ভারতে কারাভোগ শেষে বেনাপোলে দেশে ফিরেছে ৩৩ বাংলাদেশি

খুলনায় ২৮ বছরের কুলসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

খুলনা মহানগরীর ৪৮ জাহিদুর রহমান ক্রস রোড এলাকায় মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় কুলসুম আক্তার সাথী (২৮) বলে জানা গেছে। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা এবং খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কর্মরত ছিলেন। বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে দীর্ঘসময় দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পায় এক ব্যক্তি দরজায় জোরে ধাক্কা দিয়ে ভাঙেন। সেই শব্দে বাড়ির মালিক ববি আক্তার ঘটনাস্থলে এসে ভিতরে ঢুকে কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কুলসুমকে ঝুলন্ত অবস্থায় দেখেন। ঐ সময় দরজার সামনে দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করতেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যার সম্ভাব্য হিসেবেই দেখছে, তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo