1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

সুন্দরবনের ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য ইয়াছিন শেখকে মোংলা কোস্ট গার্ড আটক, অস্ত্র-গুলি জব্দ

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সুন্দরবনের দস্যুবাহিনীর সদস্য ইয়াছিন শেখকে আটক করেছে। সোমবার গভীর রাতে চিলা ইউনিয়নের ফেলুর খণ্ডের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, ইয়াছিন ঈদের সময় সুন্দরবন থেকে এসে বৈদ্যমারী বাজার এলাকায় আত্মগোপন করেছিল। বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর ওই সদস্য সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা ও হারবাড়িয়া কোস্ট গার্ডের পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটককৃত ইয়াছিন শেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার নারী। আটক হওয়া ব্যক্তির দেয়া তথ্যে সোমবার (২৩ মার্চ) সকালে সুন্দরবনের ধানসিঁদ্দির চর সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের বলছে, ইয়াছিন দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন’ বাহিনীর সঙ্গে জড়িত থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। তিনি জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ডাকাতি কাজে সহায়তা করত।

ইয়াছিন ২০১৭ সালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ‘ছোট সুমন’ বাহিনীর ১৩ সদস্যের সঙ্গে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবার সুমন এবং তার পুরনো সদস্যদের নিয়ে সুন্দরবনে ফের দস্যু কর্মকাণ্ড শুরু করে বলে কোস্ট গার্ড জানিয়েছে। বর্তমানে তার সঙ্গে অস্ত্রসহ প্রায় ১৮-২০ জন সদস্য থাকার তথ্যও পাওয়া গেছে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গুলি ও আটককৃত ইয়াছিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে এবং তদন্ত চলছে।

বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কয়েকটি দস্যুবাহিনী সুন্দরবনে সক্রিয় হয়ে জেলেদের অপহরণ, মুক্তিপণ দাবি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। ইতোমধ্যেই কোস্ট গার্ড কয়েকজন সদস্যকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo