1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফুজাইরাহ উপকূলে ট্যাংকারে হামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের প্রধান বন্দর ফুজাইরাহের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (UKMTO) মঙ্গলবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিও বলেছে, হামলাটি ওমান উপসাগরের তীরবর্তী অঞ্চলে ঘটেছে—ফুজাইরাহ থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে। ঘটনার সময় জাহাজটি নোঙ্গর করা অবস্থায় ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে বিস্ফোরক ধরনের আঘাত ধরা পড়েছে। কীভাবে এই আঘাত হয়েছে—ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কোনো অস্ত্র—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আকস্মিক হামলার পর জাহাজে বড় ধরনের ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের খবর নেই।

ফুজাইরাহ বন্দর হরমুজ প্রণালীর নিকটবর্তী একটি কৌশলগত সমুদ্রবন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রফতানিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে বিস্তারিত জানালে তা সম্পর্কে আরও আপডেট জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo