1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
পবিত্র শবে কদরেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়া বেইলি ব্রিজে সড়ক দুর্ঘটনায় এনসিপি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ আহত সড়ক দুর্ঘটনায় এনসিপি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ আহত শবে কদরের সরকারি ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও দেশীয় সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পবিত্র শবে কদরের ছুটিতেও সচিবালয়ে ছিলেন বিএনপি নেতা তারেক রহমান সহযোগিতা পেলে রাতদিন পরিশ্রম করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ব: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে নারী প্রার্থীর অপ্রতুল উপস্থিতি হতাশাজনক: ইসি আব্দুর রহমানেল মাছউদ ঢাবি-কুয়েটসহ নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ায় হতাশা: ইসি মাছউদ

অরিজিতের পথে? শ্রেয়া ঘোষালও প্লেব্যাক থেকে বিরতির কথা ভাবছেন

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে অরিজিৎ সিং। এবার সেই পথে হাঁটার ইঙ্গিত দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বর্তমানে তিনি ক্লান্ত এবং ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও ভাবছেন।

শ্রেয়া বলেন, গানের জগতে যে পরিবর্তন চলছে, সবকিছুই গ্রহণযোগ্য বা আনন্দদায়ক নয়। বিশেষ করে লাইভ কনসার্টে লিপ-সিঙ্ক বা যান্ত্রিকভাবে গান পরিবেশনের প্রবণতাকে তিনি সমর্থন করেন না। তিনি স্পষ্ট করে বলেছেন, “যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।” আরো বলেন, “আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে।”

এর আগে অরিজিত নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন যে গত কয়েক বছর ধরে দর্শক ও শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ, কিন্তু এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি নতুন কোনো কাজ গ্রহণ করবেন না।

দুই প্রখ্যাত গায়কের এই ঘোষণা-ইঙ্গিত ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। শ্রেয়া যদি প্লেব্যাক থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেন, তা হলে সংগীতজগতের চলমান পরিবর্তন ও লাইভ পারফরম্যান্স নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo