1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এডিপি অর্থায়নে ইসিজি মেশিন বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় এডিপি অর্থায়নে ইসিজি মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই সহায়তা স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে এবং হৃদরোগ সংক্রান্ত দ্রুত ও সঠিক পরীক্ষা-নিরীক্ষায় সহায়ক হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন মেশিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকৎসক এস এম আরজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিকিত্সক মফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন।

অনুষ্টানিকভাবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ মোঃ কুতুব উদ্দিন, ফার্মাসিস্ট শিশির মজুমদার, ইসিজি টেকনিশিয়ান স্বর্ণা রানী ও নার্সিং সুপারভাইজার শান্তনা রানী দত্ত। প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা মিলিতভাবে মেশিন ব্যবহারের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে আলোচনা করেন।

ইসিজি মেশিন বিতরণের পর ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন হাসপাতাল চত্বরে সিসিটিভি বসানোর কাজের উদ্বোধনও করেন, যার মাধ্যমে নিরাপত্তা ও সেবা তদারকিতে উন্নতি আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo