1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল বাংলাদেশ

  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

দীর্ঘমেয়াদি তেলচুক্তির পাশাপাশি ভারত থেকে প্রতি বছর অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানের আগ্রহ জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় এ ধরনের অতিরিক্ত সরবরাহ চাওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।

সপ্তাহজুড়ে চলা আলোচনার পর আজ বুধবার জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে ডিজেল সরবরাহ বাড়ানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেন। সরকার এবিষয়ে ভারতের কাছে একটি অফিসিয়াল চিঠি পাঠিয়েছে।

২০২৩ সালের মার্চে ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন উদ্বোধন করা হয়। পাইপলাইনের বাৎসরিক পরিবহনক্ষমতা প্রায় ২ লাখ টন হলেও বিদ্যমান চুক্তি অনুযায়ী এই বছর প্রায় ১ লাখ ৮০ হাজার টন ডিজেল পরিবহনের কথা রয়েছে। বর্তমান বাস্তবায়নে মাসে আনুমানিক ১৫ হাজার টন ডিজেল সরবরাহ হচ্ছে।

বৈঠকের পর জ্বালানিমন্ত্রী বলেন, ‘আপৎকালীন অবস্থার জন্য আমরা আমাদের ডিজেল সরবরাহ বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছি। এখন তারা সিদ্ধান্ত নেবে কতটা বাড়ানো সম্ভব।’ প্রণয় ভার্মাও জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে জ্বালানিসহায়তার আবেদন করেছে এবং জ্বালানি মন্ত্রণালয়ের পাঠানো চিঠিটি পরবর্তীতে ভারত সরকারকে হস্তান্তর করা হবে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা আমাদের অর্থনৈতিক সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং কীভাবে তা আরও শক্তিশালী করা যায়—এসব দিক নিয়ে আলোচনা হয়েছে।

গত রোববারও ঢাকায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার আলোচনায় মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। সরকারি সূত্র বলছে এটি আপৎকালীন চাহিদা মেটাতে তড়িঘড়ি নেওয়া যেতে পারে এমনই প্রস্তাব।

সরকার এবং ভারতীয় পক্ষের মধ্যে চলমান আলোচনায় পাইপলাইনের সক্ষমতা, চুক্তির শর্ত এবং সরবরাহ বৃদ্ধির সময়সূচি নিয়েও খুঁটিনাটি আলোচনা হচ্ছে। ভবিষ্যতে উভয় পক্ষ কবে এবং কতটা অতিরিক্ত জ্বালানি সরবরাহ করতে পারবে তা চূড়ান্ত হওয়া বাকি আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo