1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ভাঙার ১৭ মাস পর আজ ত্রয়োদশ সংসদ; সভাপতিত্বে কে? অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল বাংলাদেশ মন্ত্রী ও এমপিদের চলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী সৌদি উপহারের ১২,৫০০ কার্টুন খেজুর: জেলা অনুযায়ী বরাদ্দ তালিকা সারাদেশে টানা ৫ দিন বৃষ্টি ও ঝড়ের সতর্কতা চিফ প্রসিকিউটর: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি ছাত্র হত্যা: পিবিআই অভিযোগপত্র গ্রহণ, ২২ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমতি ছাড়াই অফিস ছেড়ে মন্ত্রণালয়ে তদবির বন্ধের নির্দেশ আইজিপির ঢাবি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যায় পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন আঘাতে বাংলাদেশিসহ চারজন আহত

  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে; এতে একজন বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন।

দুবাই মিডিয়া অফিস এক্সে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুটি ড্রোন আঘাত হানে এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দু’জন ঘানার নাগরিক ও একজন বাংলাদেশি সামান্যভাবে আহত হন; আরেকজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, মোট চারজন কর্মী আহত হয়েছেন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জরুরি কর্মপন্থা কার্যকর থাকায় বেশিরভাগ টার্মিনাল থেকে আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল। সে কারণে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।

কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে যে, ফ্লাইট নিশ্চিত না করা পর্যন্ত বিমানবন্দরে আসবেন না, কারণ যেকোনো সময় ফ্লাইটের সূচীতে পরিবর্তন ঘটতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর হামলার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান, বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত সরকার জানায়, এসব হামলায় এ পর্যন্ত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন; নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

ইরানি হামলার শুরু থেকে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক ব্যাহত দেখা দিয়েছে; পরবর্তীতে কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও এয়ারলাইন্সগুলো এখনো পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

সূত্র: গালফ নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo