1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরায় পাঁচ মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণ-রুপাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট

  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
Oplus_0

সাতক্ষীরায় পুরাতন সাতক্ষীরা ‘মায়ের বাড়ি’ এলাকায় বুধবার ভোরে পাঁচটি মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১১ মার্চ) ভোর প্রায় তিনটার দিকে শুরু করে মন্দিরগুলোতে তালা কেটে ভেতরে ঢোকে চোরেরা এবং নগদ টাকা, স্বর্ণ ও রুপার গহনা সহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, মন্দির এলাকায় মেসে থাকা ছাত্ররা ভোর সাড়ে তিনটা থেকে চারটার দিকে চুরির শিকার মন্দিরগুলোর অবস্থা দেখতে পেয়ে তাদের জানান। পরিদর্শনে দেখা গেছে কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির ও রাধা-গোবিন্দ মন্দির—সবই তালা ভাঙা এবং ভিতরে তছনছ।

নিত্যানন্দ আমিন আরও বলেন, আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি চোরেরা প্রায় সাত ভরি ওজনের স্বর্ণের গহনা এবং কয়েক ভরি ওজনের রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। চুরির তালিকায় রয়েছে কালীমাতার স্বর্ণের জিহবা, দুটি স্বর্ণের বালা, কয়েক জোড়া শাখা-পলু, একটি স্বর্ণের চেইন ও বিভিন্ন রুপার গহনা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকার মতো।

পরিকল্পিত ও পেশাদারভাবে কাজ করার সূত্রে পুলিশের নিকট মন্দির সমিতি আশঙ্কা করছে এই চোরদের কোনো গ্রুপের কাজ হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি তালা কাটা মেশিন উদ্ধার করা হয়েছে।

মন্দির সমিতির নির্বাহী সদস্য ও শিক্ষক দীপা সিন্দু তরফদার বলেন, মাত্র দুই দিন আগে শহরের কাটিয়া কর্মকারপাড়া এরাকায় এক মন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল। বারবার মন্দিরে চুরি হওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার, চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং চুরির ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য এবং পুনরায় নজরদারির মাধ্যমে দায়ীদের ধরতে পুলিশ সব সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo