1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

ভরিতে সোনার দাম কমল ৩,২৬৬ টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ঘোষণা দিয়েছে, প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দুই লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসে নির্ধারিত হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

বাজুস প্রথমে আজ সোমবার (০৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকরি হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক দর কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

নির্ধারিত নতুন দরগুলো হলো:

– ২২ ক্যারেট: ২,৬৪,৯৪৮ টাকা (প্রতি ভরি)

– ২১ ক্যারেট: ২,৫২,৮৭৬ টাকা (প্রতি ভরি)

– ১৮ ক্যারেট: ২,১৬,৭৭৫ টাকা (প্রতি ভরি)

– সনাতন পদ্ধতি: ১,৭৬,৯৪৩ টাকা (প্রতি ভরি)

সোনা ছাড়াও রুপার দামও কমেছে। নতুন রুপার দরগুলো হল:

– ২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা (প্রতি ভরি)

– ২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা (প্রতি ভরি)

– ১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা (প্রতি ভরি)

– সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা (প্রতি ভরি)

আন্তর্জাতিক বাজারে সম্প্রতি উত্তেজনার কারণে (ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কিত পরিস্থিতি) সোনার দর বেড়ে গিয়েছিল। তবে গোল্ডপ্রাইস.ওআরজি-র তথ্য অনুযায়ী এখন প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৫,০৯০ ডলার, যা গতকাল ছিল ৫,১৭০ ডলার। এর আগের দিনগুলোতে ৩০ জানুয়ারিতে দর ছিল ৫,২০০ ডলার এবং ২৯ জানুয়ারিতে এটি ৫,৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দর দ্রুত বাড়ায় দেশের বাজারেও বড় হারে মূল্য বাড়ে। ২৯ জানুয়ারি সকালে বাজুস একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে দেয়— যা দেশের ইতিহাসে রেকর্ড এবং এক ধাক্কায় এত বেশি বেড়েছিল কখনও হয়নি। বর্তমানে আন্তর্জাতিক দর কিছুটা নেমে আসায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় দেখা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo