1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ঢাবি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যায় পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার নিয়োগ প্রতিমন্ত্রীর ঘোষণা: জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনা নেই ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাশের দরকার নেই কবর থেকে উত্তোলন করা ৪৭টি মানব কঙ্কাল ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪ সন্দেহভাজন ঢাবি তোফাজ্জল হত্যা: পলাতক ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দুই জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিপিসি বাড়াল রাইডশেয়ার মোটরসাইকেলের দৈনিক তেলের সীমা—সর্বোচ্চ ৫ লিটার একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার পথ খুলল সরকার

খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।

প্রধান অতিথি মোঃ আরিফুল ইসলাম বলেন, জনসচেতনতা হল দুর্যোগ প্রস্তুতির প্রধান অস্ত্র। সঠিক প্রস্তুতি থাকলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং জানমাল ক্ষতি কমে আসে। তিনি জানান, ভৌগোলিক কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছে, তাই প্রত্যেককে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, সাহস ও সক্রিয় অংশগ্রহণ নিয়ে এগোলে দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত বৃক্ষরোপণ করলে একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এলাকার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিবসটিকে কেন্দ্র করে খুলনা কালেক্টরেট চত্ত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার কার্যকর পদ্ধতি প্রদর্শন করে মহড়া প্রদর্শন করা হয়, যাতে সাধারণ মানুষ কীভাবে নিজে নিজে সতর্কতা নেবে ও জরুরি অবস্থায় কীভাবে নিরাপদ থাকবে তা বাস্তবে দেখানো হয়।

এর আগে জেলা প্রশাসক আ. স. ম. জামশেদের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন এবং তারা দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জনসচেতনতা বৃদ্ধিতে একটি কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়েছে, যেখানে স্থানীয় জনগণের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo